দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকাল ৮টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী ও
তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট
শনিবার দুপুর ২টায় (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর আজ সকালে ঢাকায় আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫তম ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য এ সফরে যান।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে তিনি ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।
আরও পড়ুন :
- সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের
- ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সড়কের বহাল দশা
- কৃষক লীগের প্রোগ্রামে রফিক মেম্বারের বিশাল শোডাউন
- নারায়ণগঞ্জ কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে যুবলীগ নেতা ফয়সাল মাদবর
- নারায়ণগঞ্জে আরও ১৪জন ডেঙ্গু আক্রান্ত
- বৃষ্টি উপেক্ষা করে নগরীতে মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিল
- ভিপি বাদলের রোগ মুক্তি কামনায় বঙ্গবন্ধু সৈনিকলীগের বিশেষ দোয়া
- ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল প্রতিনিধি সম্মেলন
- রাজশাহীতে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী-ছেলেকে খুন
- লোকসানের মুখে একে একে বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো
- শেরপুরে আবারও পাহাড়ি ঢল, বিপদসীমার উপরে দুই নদীর পানি
