রাজশাহীতে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী-ছেলেকে খুন

রাজশাহীতে তানোরের পাচন্দর এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও শিশু ছেলেকে ছুরিকাঘাতে খুন করেছেন আলীউল (৩২) নামের পাষণ্ড বাবা।

শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটায় রাজশাহীতে পাচন্দর উত্তরপাড়ায় শ্বশুর আব্দুর রহিমের বাড়িতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় আলীউল।

নিহতরা হলেন- আলীউলের স্ত্রী নিপা (২৫) ও তাদের ছয় বছরের শিশু ছেলে নুর।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান,

নিপার সঙ্গে তার স্বামী আলীউলের পারিবারিক বিরোধ চলছিলো।

এ কারণে নিপা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। আলীউল স্ত্রী নিপা ও পুত্র নুরকে হত্যা করতে ছুরি নিয়ে শ্বশুর বাড়িতে যায়।

বিকেল সাড়ে চারটায় ছুরি দিয়ে আঘাত করে স্ত্রী নিপা ও ছয় বছরের শিশু পুত্র নুরকে হত্যা করে।

বিষয়টি জানতে পেরে এলাকাবাসী আলীউলকে আটক করে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, তাদের লাশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

ঘাতক আলীউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি