ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন প্রাণ হারিয়েছেন। তাদের নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে ৫৩৭ জন মারা গেলেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১১২৭ জন ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৫৩ হাজার ৪৮৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৮ হাজার ৬৯৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন।
তাদের মধ্যে ঢাকায় ৪৯ হাজার ২৪৭ এবং ঢাকার বাইরে ৫৪ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আরও পড়ুন :
- কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎকেন্দ্রে চুরি করার সময় চোর আটক
- ঘরের বারান্দায় পড়েছিল মা-মেয়ের মরদেহ
- শ্রী শ্রী দূর্গাচরন সাধু নাগ মহাশয় এর ১৭৭ তম জন্ম উৎসব উদযাপন
- চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
- কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী
- টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ আটক ১
- হবিগঞ্জে ৩২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ
- ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতক জিয়ার সৃষ্টি : নানক
- নৈশভোজে হেঁটে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন মোদি
- ব্রিকসে যোগদান ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকবে চীন
- কালুখালীতে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
- হুমায়রা সুবাহ’র কণ্ঠে শোনা গেল রবীন্দ্রসংগীত
- দলে যোগ দিচ্ছেন হিরো আলম
