মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ২০ পিস ইয়াবা, ৯৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা,

১২ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার ৫৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card