নারায়ণগঞ্জে আরও ১৪জন ডেঙ্গু আক্রান্ত

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। 

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ৪জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন,

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৩জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১৮জন,

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন,

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ৩৮৫জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৭৪৮জন আক্রান্ত হয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card