যানজটে নাকাল শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের প্রাত্যহিক জীবনযাত্রা। অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থা।
পরিবহন সিন্ডিকেটের কাছে যেন অনেকটাই জিম্মি এ শহরের মানুষ। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস রাখার বিষয়ে ট্রাফিক প্রশাসনও যেন নিরুপায় তাদের কাছে।
নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া পর্যন্ত দুই কিলোমিটার অংশে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে।
সকাল থেকে রাত পর্যন্ত যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন নগরীর বাসিন্দারা। নগরীর ওপর দিয়ে চলাচলকারী বন্ধন,উৎসব,বন্ধু, মৌমিতা, হিমালয়সহ বেশ কয়েকটি বাস সার্ভিস বিভিন্ন পয়েন্টে স্ট্যান্ড করলেও তাদের নেই কোনো বৈধ পারমিট।
এমনকি বেশির ভাগ বাসেরও নেই ফিটনেস। পাশাপাশি নগরী জুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়ি।
ফলে দিন দিন বাড়ছে যানযটের ভোগান্তি।
আরও পড়ুন :
- ঝিনাইদহে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
- দেশের সব মহানগরে বিএনপির গণমিছিল আজ
- চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন
- ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১জন
- আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: ড. মঈন
- রোহিঙ্গাদের গণহত্যার ৬ বছর পূর্ণ হলো আজ
- ঝিনাইদহে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
- খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু, আহত ৮০
- রাজধানীতে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে যুবকের কবজি বিচ্ছিন্ন
- ওয়ান ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিভাগে ২৩ জনের চাকরির সুযোগ
- শ্রী শ্রী দূর্গাচরন সাধু নাগ মহাশয় এর ১৭৭ তম জন্ম উৎসব উদযাপন
