সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের অন্যতম শীর্ষস্থানীয় নেতা। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।
বিস্তারিত আসছে…
