নাটোরের সিংড়ায় বিশিষ্ট আলেম মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের আয়োজনে চৌগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর – ৩ সিংড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফসার আলী, উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির কাহার সিদ্দিক কামরুল, উপজেলা শিবিরের সভাপতি ইমরান ফরহাদ, সাবেক সভাপতি আবু ত্বহা প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত শেষে পথচারী সহ বিভিন্ন জনের মাঝে খাবার বিতরণ করা হয়।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
