নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ জুন (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার মোঃ নুর মোহাম্মদের ছেলে মোঃ সবুজ (৩৫)।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রাতের আঁধারে সবুজের মরদেহ এখানে ফেলে রেখে যায়।
সোনারগাঁ থানা ওসি মফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খন্দকার সোহাগ / এনএএন টিভি

One Reply to “সোনারগাঁয়ে এক যুবকের লাশ উদ্ধার”
Comments are closed.