সোনারগাঁয়ে মারিখালী নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন,হাত- পা বাঁধা অবস্থায় একটি অজ্ঞাতনামা মহিলা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।

এনএএন টিভি / খন্দকার সোহাগ