স্বামীর খোঁজে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় তরুণী

স্বামীর খোঁজে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসেছিলেন ভারতীয় তরুণী রিয়া বালা। কিন্তু তাঁর আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যান স্বামী বিটু রায়।

 অবশেষে স্বামীর দেখা না পেয়ে নিরাশ হয়ে আজ দেশে ফিরে যান রিয়া। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে রিয়া বালা (৩২) প্রেমে পড়েন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার

দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে বেসরকারী কন্সট্রাকশন কোম্পানীতে কাজ করা বিটু রায়ের (২৫)।

প্রেমের এক পর্যায়ে বিটু রায় ভারতের জলপাইগুড়িতে গিয়ে প্রেমিকা রিয়া বালার সাথে দেখা করেন।

পরে গত ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় তার পিসির বাড়িতে রিয়া বালাকে বিয়ে করেন বিটু।

 

বিয়ের পর ওই এলাকায় বিটু-রিয়া দম্পতি এক মাস বাড়ি ভাড়া নিয়ে থাকেন। এক পর্যায়ে বাংলাদেশে ফিরে আসেন বিটু রায়।

দেশে ফিরে রিয়া বালার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি বিয়ের বিষয়টিও অস্বীকার করতে থাকেন।

উপায় না দেখে স্বামীর খোঁজে গত ২৯ নভেম্বর বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার

দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকায় বিটুর বাড়িতে যান রিয়া বালা। তার আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান বিটু।

 

গত ১ ডিসেম্বর স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে সহযোগিতা চান ওই তরুণী।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ে স্থানীয় নারী ইউপি সদস্যদের সহযোগিতা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া থানার নারী ও শিশু সেলে থাকার ব্যবস্থা করেন।

এ সময় বিটুর বাবা অখিল চন্দ্রও সাথে ছিলেন। তিনি ছেলে ফিরে আসলে তাকে নিয়ে ভারতে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

 

এদিকে ভারতের ফুলবাড়ির শুন্যরেখায় রিয়া বালার পরিবারের সদস্যরা রিয়াকে ফিরিয়ে নিতে অপেক্ষা করছিলেন।

পরে ইমিগ্রেশনে আইনী প্রক্রিয়া শেষে তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী শুন্য রেখা দিয়ে রিয়াকে দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি