স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুলশিক্ষিকা নিহত

নীলফামারী জেলা শহরের পাঁচমাথায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা মেঘলা আক্তার (৪৫) ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশ জানায়, ঘটনার দিন নীলফামারী থেকে যাদুরহাট সোনামনি কেজি স্কুলে আসার পথে জেলা শহরের পাঁচমাথা মোড়ে স্বামীর মোটরসাইকেলের পেছনে বসা ঐ শিক্ষিকা মেঘলা আক্তার ছিঁটতে পড়ে মাথায় আঘাত পান। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে যাদুরহাট সোনামনি কেজি স্কুলে যাওয়ার পরে স্পীড ব্রেকারে ধাক্কা লেগে ছিঁটকে পড়ে মোটরসাইকেল আরোহী শিক্ষিকা ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

তিনি বলেন, নিহত শিক্ষিকার স্বামীর নাম মো. সেলিম। তিনি জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এনএএন টিভি

Share this news as a Photo Card