হত্যার পর ডোবায় পুঁতে রাখা হয় দুই মাসের শিশু আজানকে

মুন্সিগঞ্জের মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার চার দিন পর দুই মাসের শিশু আব্দুর রহমান আজানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রতিবেশি এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ৬ টার দিকে পাশের বাড়ির জনৈক ফারুকের ঘরের পেছন থেকে ডোবায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আজান মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মো: শরীফ মিয়ার ছেলে।

আজানের মামা মো. মোক্তার জানান, সোমবার সকাল ৬ টার দিকে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা।

পরে সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহটি হেফাজতে নেয়।

এদিকে শিশু আজানের মামা ও স্বজনরা অভিযোগ করেন,পাশের বাড়ির লোকজন এ ঘটনায় জড়িত থাকতে পারে। সকাল থেকে তাদের ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,

শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সন্দেভাজন হিসেবে রমিজা (৩৫) নামে এক প্রতিবেশিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যায় তার মা শ্রাবণী বেগম।

সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি করে নিয়ে যায় আযানকে। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি