ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার জাকিরের শুরা বাজার সংলগ্ন হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে তৃতীয়বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অরাজনৈতিক সেবামূলক সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়।
কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি, এবং পরিচালক জহুরুল ইসলাম-এর দিকনির্দেশনায় উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো মানবকল্যাণ সংগঠনের নিল ইসলাম নিলয় ও শাকিল খান, আলো ছায়া ব্লাড ডোনেট সোসাইটির নিজাম তালুকদার, এবং কিশোর আলো যুব সংগঠনের নাইফ আদনান।
ফারদিন সানি বলেন, “বর্তমানে বিভিন্ন প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখনো নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানে না। তাই তাদের সচেতন করতেই আমরা এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।”
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, “এটি খুব ভালো একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা নিজেদের রক্তের গ্রুপ জেনেছি এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করতে পারবো।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস এম সালমান, কার্যকরী সদস্য মাজিদুল ইসলাম, সানজিদা ইসলাম, ও সালাউদ্দিন মূর্ধা।
শরিফুল ইসলাম / এনএএন টিভি
