১২ ফুট লম্বা একটি অজগর সাপ বাগেরহাটের শরণখোলা লোকালয় থেকে উদ্ধার করা সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে সিপিজি সদস্যরা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি।
পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান,
খবর পেয়ে তারা কয়েকজন সদস্য শাহ আলমের বাড়িতে যান।
তারা তল্লাশি করে ওই বাড়ির পাশের একটি ঝোপের মধ্য কুন্ডলি পাকানো অবস্থায় দেখতে পান অজগরটি।
পরে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা। অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগী খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান,
অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। সকাল ১০টার দিকে অজগরটি রেঞ্জ অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন :
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে
- এসএসসি পরীক্ষার্থীর খাতায় লিখে দিচ্ছিলেন শিক্ষক
- সংরক্ষণাগার এ ৪৮ হাজার মেট্রিক টন চাল মজুত
- গরমে ঝালকাঠিতে লেবু চাষ ব্যাহত হচ্ছে চাষিরা
- তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ
- ভুগছেন বেতন বৈষম্যে, ভাগ্য বদলায়নি লঞ্চ শ্রমিকদের
- পেট্রাপোল বন্দর দুই দিন বন্ধ বেনাপোল এর
- অপেক্ষারত যাত্রীদের উপর গাড়ি উঠে টেক্সাসে নিহত ৮
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে?
- নারায়ণগঞ্জে নারীকে হত্যার পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার, আটক ২
- ২৩ মে একই মঞ্চে উঠবেন তাহেরী-শামীম ওসমান!
