৩৫০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের নির্দেশ

এবি ব্যাংক থেকে ভুয়া কোম্পানির অনুকূলে ৩৫০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (২৪ মে) এ বিষয়ে একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই ৩৫০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের আদেশ দেন।

একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও সিআইডিসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন :