চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের বার্ষিক বনভোজন ও বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবর্তন নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদকে সংবর্ধনা ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ হতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ মার্চ) দিনব্যাপী উপজেলার পদুয়া ইউনিয়ন সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সাবেক সহ-সভাপতি ও এন.এন.কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম. সোহেল রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি এড. মোহাম্মদ শামিম, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর তালুকদার, সরফভাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, শিক্ষক মোঃ আব্দুল আজাদ, শ্রমিকলীগ নেতা মোঃ দানু মিয়া, মোঃ ইলিয়াচ, উপজেলা আ.লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো.সেকান্দর হোসেন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন তালুকদারসহ অনেকে।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট নুরুচ্ছাফা তালুকদারেত কবর জেয়ারত শেষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা । সংবর্ধনা অনুষ্ঠান শেষে রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
