হানারচরে ধানের শীষে ভোট চেয়ে ৪নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রদত্ত লিফলেটগুলো ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন—
চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনূর বেগম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, হানারচর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী এডভোকেট কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, সিনিয়র সহসভাপতি আঃ হাকিম শেখ, সহ-সভাপতি হারুন ছৈয়াল, মালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান বেপারী, আবুল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন—ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, মামুন ছৈয়াল, মোঃ জসিম দেওয়ান, সৈয়দ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন বেপারী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুর রহমান সফু বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর বেপারী, যুগ্ম আহ্বায়ক নাসির বেপারী, জুয়েল বেপারী, সদস্য আক্তার বেপারী, নুরুল ইসলাম বেপারী, হাসান বেপারী, নাসির হাওলাদার, ছাত্র নেতা দ্বীন ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এনএএন টিভির /মোঃ কামরুল ইসলাম