এ সময় কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত নৌকা নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন।
বেলাল উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ কিশোর গোসলে নামলে হঠাৎই স্রোতের টানে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে নৌকা দিয়ে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে দুজন লবণাক্ত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা কক্সবাজার শহরে ফিরে যান।
উদ্ধার হওয়া কিশোররা হলেন— হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৭), সেলিম মিয়ার ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (২০) এবং আহসান উল্লার ছেলে রবিউল (১৯)। সবাই লক্ষীপুর সদরের বাসিন্দা।
সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা যায়, চলতি বছর কক্সবাজার সৈকতে গোসলে নেমে গুপ্তখালে আটকা পড়ে ভেসে গিয়ে ইতোমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

3 Replies to “কক্সবাজারে স্রোতে ভেসে যাওয়া ৫ কিশোর উদ্ধার”
Comments are closed.