কক্সবাজার জেলার চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থেকে ছিটকে পড়ে মিনি ট্রাক (ডাম্পার) গাড়ির চাকায় পিষ্ট হয়ে
দুই সন্তানের জননী নুরে জান্নাত ঝিনুক (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
গত শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে চকরিয়ায় কাকারা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড পুলেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
নুরে জান্নাত ঝিনুক সাহারববিল ইউনিয়ন বাটাখালী এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
জানা যায়, নিহত নুরে জান্নাতের এক আত্মীয় অসুস্থ হওয়ায় তাকে দেখতে সাহারবিল এলাকা থেকে অটোরিকশা যোগে তার শাশুড়ী ছেলে মেয়েসহ কাকারা পাহাড়তলী উদ্দেশ্য রওনা হন।

অটোরিকশা টমটমের বেপরোয়া গতিতে নুরে জান্নাত কাকারা পুলেরছড়া এলাকায় পৌঁছালে অটোরিকশা থেকে ছিটকে পড়লে সামনে থেকে আসা একটি ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হন নুরে জান্নাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন,
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন :
- হাসপাতালে নেয়ার সময় মাঝপথেই মৃত্যু পরিচালকের
- অবরোধ-অগ্নিসন্ত্রাস করে একটাও যেন পার না পায়
- বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ বন্ধ করতে শান্তি সমাবেশে মিজানুর রহমান চৌধুরীর বিশাল শোডাউন
- ‘কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিই আন্দোলনের নেতৃত্ব দেবে’
- বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা, বাইরে সশস্ত্র পুলিশের অবস্থান
- ‘যারা নির্বাচন চায় তারা সংঘাতের পথ বেছে নিতে পারে না’ : সেতুমন্ত্রী

Comments are closed.