নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোনা উদ্দিনের (৪৫) শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের (৬৫) শরীরের ৫৮ শতাংশ, হাসুন বানুর (৫৫) শরীরের ৪৬ শতাংশ,
সাহেরা বেগমের (২৪) শরীরের ৩০ শতাংশ এবং ওমর ফারুকের (১৫) শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে
এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন,
রূপগঞ্জের আউখাবো এলাকায় একটি বাসায় শুক্রবার রাত ১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে পাঁচজনই চিকিৎসাধীন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম বলেন,
রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় তারা ভাড়া থাকেন। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুঁটকির দোকানে কাজ করেন।
এ ছাড়া মেয়ে সাহেরা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।
আরও পড়ুন :
- চকরিয়ায় অটোরিকশা থেকে ছিটকে প্রাণ গেল গৃহবধূর
- হাসপাতালে নেয়ার সময় মাঝপথেই মৃত্যু পরিচালকের
- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের শাহাদাত বার্ষিকীতে অন্ধদের মাঝে বস্ত্র ও খাবার বিতরন
- বিএফইউজে প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- নরসিংদী পৌরসভা মেয়র জনবন্ধু শহীদ লোকমান হোসেনের ১২তম শাহাদাত বার্ষিকী
- ‘যারা নির্বাচন চায় তারা সংঘাতের পথ বেছে নিতে পারে না’ : সেতুমন্ত্রী
- গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু
- দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলো কাজ করছে: প্রধানমন্ত্রী
- পুলিশের ব্যারিকেড সরিয়ে শাপলা চত্বরে প্রবেশের চেষ্টা জামায়াতের
- সমাবেশে যোগ দিতে বিমানে আসলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

Comments are closed.