পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এ ছাড়া প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।
অবরোধের কারণে খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৮টার দিকে খাগড়াছড়ি পৌর শহর ঘুরে দেখা যায়, সড়কে দু-একটি অটোরিকশা চলাচল করছে। বন্ধ রয়েছে দোকানপাট। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এক-দুজনের বেশি মানুষ একসঙ্গে দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার সকাল পৌনে ৯টায় গুইমারা বাজারে গিয়ে দেখা যায়, মূল সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আজ সাপ্তাহিক বাজার ছিল। পরিস্থিতির কারণে বাজার বসেনি। বাজারের দোকানপাটও বন্ধ রয়েছে। টমটম ও মোটরসাইকেল ছাড়া অন্য পরিবহন চলতে দেখা যাচ্ছে না। বাজারে মানুষের উপস্থিতিও একেবারে কম।

One Reply to “খাগড়াছড়ি এখনো থমথমে, চলছে অবরোধ”
Comments are closed.