চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

গাজীপুরের উত্তরা টঙ্গীতে চট্টগ্রামগামী মালবাহী ওয়াগন ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। 

এতে আপাতত ঢাকা রুটে ট্রেন চলাচলের শিডিউল বিপর্যয় হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী তুরাগ নদীর ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

টঙ্গী রেলওয়ে সূত্র জানায়, এ ঘটনার পর থেকে ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রায় এক কিলোমিটার রেললাইন বাঁকা হয়ে গেছে। লাইন মেরামত ও ট্রেন উদ্ধার কাজ চলমান রয়েছে।

ঢাকা-জয়দেব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card