রাজধানীর শাহবাগে বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর দশম দফায় ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে তরঙ্গ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুপুরে ফায়ার সার্ভিস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিভিয়েছে। বেলা ১টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ১টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন,

দুপুরের দিকে একদল দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card