নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাথে প্রো -অ্যাকটিভ হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

২০ অক্টোবর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ চেম্বার ভবন, চাঁদমারী মাজার, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

এই সমঝোতার মাধ্যমে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের মানসম্মত, সাশ্রয়ী ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ।

অনুষ্ঠানে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন (অবঃ),

সম্মানিত পরিচালক জনাব মোঃ শাহ আলম, পরিচালক ডা. আবু বকর সিদ্দিক ও পরিচালক জনাব ফখরুল ইসলাম এবং এজিএম (মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) প্রবীর রঞ্জন বিশ্বাস।

অন্যদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন

সম্মানিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু),

সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল),

সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর,

এবং চেম্বারের নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

চেম্বার অব কমার্সে এই উদ্যোগটি সংশ্লিষ্ট সকলের জন্য উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card