নারায়ণগঞ্জে আড়াইহাজারে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা মো. ইয়ানুসকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়ানুস উপজেলার খাগকান্দা ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের দুবাই প্রবাসী চাচার স্ত্রীকে (২৫) গত চার বছর ধরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ইয়ানুস।
লোকলজ্জার ভয়ে ওই নারী সম্প্রতি স্বামীর বাড়ি ছেড়ে তার পিত্রালয় একই ইউনিয়নের খাগকান্দা কান্দাপাড়া গ্রামে আশ্রয় নেয়।
সবশেষ ২৩ এপ্রিল রাতে ইয়ানুস সেখানে গিয়ে আবারো তাকে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
সেই মামলায় বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত ইয়ানুসকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
- ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষাণীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন
- ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের
- নির্বাচনে বাধা দিতে এলে তাদের প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- আইইউবি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মজিদ খানের ইন্তেকাল
- ভর্তির আবেদন শুরু ১০ মে থেকে তিন বিশ্ববিদ্যালয় এ
- শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি
- শেখ জামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
- শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ
