নরসিংদীর রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এইচ এস সি পরিক্ষায় এ প্লাস প্রাপ্তদের কৃতি শিক্ষার্থীদেরকে সংর্বধনা অনুষ্টানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে রায়পুরা সরকারী কলেজ মাঠে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুব রহমান মনির। প্রধান আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের প্রফেসর ড.জসিম উদ্দিন, উদ্বোধক বিশিষ্ট লেখক ও কবি সৈয়দ আব্দুল মালেক,রায়পুরা সরকারী কলেজ অধ্যক্ষ আব্দুল হামিদ,শানু এন্টারপ্রাইজ মালিক দানবীর লায়ন আবুল হোসেন, রায়পুরা অফিসার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা ও রুপালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম চঞ্চল,তালুককান্দি শামসুল উলুম মাদ্রাসা ও এতিম খানার সভাপতি রোটারিয়ান আলহাজ্ব আবু কাউছার খন্দকার,রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ ড.শফিউল আজম কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশগাড়ী সরকারী কলেজ অধ্যক্ষ সালমা রহমান,রায়পুরা উপজেলা স্বেচ্চাসেবী ফোরামের প্রধান সম্বনয়ক শফিকুল ইসলাম শফিক, রায়পুরা উপজেলা স্বেচ্চাসেবী ফোরামের সহসভাপতি আপেল মাহমুদ,সহসভাপতি মো: জুয়েল রানা, রায়পুরা উপজেলা স্বেচ্চাসেবী ফোরামের যুগ্ম সম্পাদক মাহবুব সহ কয়েক শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠকগন।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
