নরসিংদীর রায়পুরা উপজেলাধীন ১২১নং নলবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল সকালে বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সরকার।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাধন ফ্যাশন লিঃ ঢাকা এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (মনির)। বিশেষ মেহমানছিলেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আমজাদ হোসেনমাস্টার।
উপস্থিত ছিলেন আমীরগঞ্জ ইউপি সদস্য মোঃ বেনজীর আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ সফিকুল ইসলাম (সফিক)। বিশেষ অতিথি দক্ষিণ শিলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম ভূইয়া, সাবেক ইউপি সদস্য গোলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ১২১ নং নলবাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম। সবশেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
