আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু নির্বাচনী মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, 

উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিক্ষিত ত্যাগী জনপ্রিয় নেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু বিভিন্ন সংস্থার জরিপে নির্বাচনী মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।

জানাগেছে,

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা নির্বাচনী এলাকার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক,

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিক্ষিত ত্যাগী নেতা হিসেবে সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছে।

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রিয় নেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্র, জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে আওয়ামী লীগের তৃনমুল নেতাকর্মীর সাথে নিয়ে

 ১৯৯১ সাল থেকে এ পযর্ন্ত সকল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক এর পক্ষে

 প্রধান এজেন্ট হিসেবে নির্বাচন পরিচালনা কওে দলের দক্ষ সংগঠক হিসেবে সকলের আস্থা অর্জন করেছেন ।

তিনি র্দীঘদিন যাবৎ এমপির পাশে থেকে এলাকায় সাংগঠনিক ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড করে উপজেলা,

ইউনিয়ন,ওর্য়াড পর্যায়ে দায়িত্ব পালন করে বিরাট সুনাম অর্জন করেন।

 তিনি দলীয় নেতা কর্মীদের সুখে, দুঃখে পাশে থেকে সব সময় কাজ করে এলাকাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ছাত্রলীগের প্রতিষ্টা সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু বলেন,

 জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন করতে সোনার বাংলা গড়ে তুলার জন্য র্দীঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি ।

 রায়পুরা উপজেলা ও পৌরবাসীর স্বপ্ন পুরনে আমার নেতৃত্বে ভাল কিছু কাজ করতে চাই সাধারন মানুষ সব সময় মনে রাখতে পারে। 

তিনি আরো বলেন, 

রায়পুরা উপজেলা ও পৌরসভা সহ চরাঞ্চল থেকে দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাসী, চাঁদাবাজী দুর্নীতি,অনিয়ম,মাদক,

জুয়া সহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড বন্ধ করে মায়াময় বাস যোগ্য এলাকা গড়ে তুলার জন্য দিন রাত অকান্ত পরিশ্রম করছেন।

আগামী দিনে একটি আধুনিক বাস যোগ্য রায়পুরা উপজেলা ও পৌরসভা গড়ে তুলার জন্য একবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারি প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি। 

আসন থেকে আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিলে দলীয় তৃনমুল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে

 দলীয় সকল কোন্দল বিরোধ নিরশন করে নৌকার বিজয় সু-নিশ্চিত করে সকলে ঐক্যবন্ধভাবে কাজ করার জন্য ঝাপিয়ে পড়বে। 

এ নির্বাচনে নরসিংদী-৫নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

 আমাকে নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে নৌকা প্রতীক নেত্রীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। 

এ নির্বাচনে নৌকা কান্ডারী হয়ে দেশ সেবা কাজে অংশগ্রহন করতে পারি আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এনএএন টিভি