গতকাল উপলক্ষে নরসিংদীতে জেলা প্রশাসনের সহায়তায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।
এছাড়া আরও বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন,
নরসিংদীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আক্তার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী,
নরসিংদী প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান স্বরুপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।
সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন:
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সাবরিনা আক্তার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাথী আক্তার,
সফল জননী হিসেবে শিরিন সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু
ক্যাটাগরীতে রোকেয়া বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শিবপুরের সাবিনা আক্তার।
সভায় “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যের উপর আলোচনা করেন বক্তারা।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হওয়া শিবপুরের সাবিনা আক্তার বলেন,
আমাকে শিবপুর উপজেলা এবং নরসিংদী জেলায় শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচন করে সম্মাননা প্রদান করা হয়েছে।
আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাকে নির্বাচিত করে সম্মাননা দিয়েছেন। আজ থেকে আমার কাজের দায়িত্ব আরো বহুগুণ বেড়ে গেলো।
ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আগামীতে আরও ভালো কিছু করার জন্য।
সমাজের উন্নয়ন তথা মানুষের কল্যানে কাজ করতে হলে অবশ্যই ইচ্ছাশক্তি, আত্মত্যাগ, কঠোর পরিশ্রম এবং উদার মানসিকতা থাকতে হয়,
এ সবগুলোর সর্বোচ্চ প্রয়োগ করে গত ছয় বছর ধরে সেচ্ছাশ্রমে নিজস্ব অর্থ খরচ করে
শত বাধা অতিক্রম করে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের কল্যানে কাজ করে আসছি।
আরও পড়ুন :
