একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নরসিংদীতে শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বই মেলা শুভ উদ্ধোধন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন সহ জেলার সকল প্রশাসনের কর্মকর্তাগন ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের কেন্দ্রীয় শহিদ মিনার, নরসিংদী সরকারী কলেজ শহিদ মিনার ও সাটিরপাড়া পৌর শহিদ মিনার, নরসিংদী সরকারি মহিলা কলেজ,রায়পুরা, বেলাব,মনোহরদী,পশাল, শিবপুর,সরকারী শহীদ আসাদ কলেজ,সরকারী রায়পুরা কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে নরসিংদী শিক্ষাচত্তরে সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ৭দিন ব্যাপী ২১ শে বই মেলার শুভ উদ্ধোধন করেন নরসিংদী সদর থেকে নির্বাচিত এমপি খায়রুল কবির খোকন। পাশাপাশি নরসিংদী জেলার বিভিন্ন স্থানে জেলা, উপজেলা ও পৌরসভা,কলেজ,স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা আলোচনা সভা,র্যালি,চিত্রাংকন প্রতিয়োগীতা সহ অন্যান্য কর্মসুচিতে অংশগ্রহন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি আলহাজ্ব মঞ্জুর এলাহী, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো: সামসুজ্জামান,নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার,রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন,বেলাব উপজেলা নির্বাহী অফিসারউম্মে হাফসা নাদিয়া,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান,পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন,নরসিংদী চেম্বার অব কর্মাস ইন্ডাট্রিজ এর সিআইপি সভাপতি রাশেদুল হাসান রিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা,নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারী আসাদুল হক পশাল,রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন সহ বীর মুক্তিযুদ্ধাগণ, সাংবাদিক, শিক্ষক,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির সি:যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ ও যুগ্ম সম্পাদক মো: সাজাহান মল্লিক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মনিরুল হক জাবেদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব,জেলা বিএনপির উপদেষ্টার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভুইয়া, জেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক ২বারের মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহবায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ, সি: যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা আইনজিবি সমিতির সভাপতি এড.আব্দুল মান্নান, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা,জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম,জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারন সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা উলামা দলের সাধারন সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত হোসেন সরকার,রায়পুরা উপজেলা বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মাহাবুর রহমান, উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার,রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন, জেলা যুবদল কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু,রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার ও সেক্রেটারী ইয়াকুব আলী, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারী মো: বাদল মিয়া প্রমুখ।
