নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন ; জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা
ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

আজ নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

নরসিংদীর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ভূমি অফিস চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

 এছাড়া রেকর্ডরুম ও বিভিন্ন রেজিস্টার বইসহ নবনির্মিত ভূমি অফিস পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন।

 

 এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন,

 নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউছার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ.এম. আজিমুল হক প্রমুখ।

এনএএন টিভি