নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত বিষয়ে জমির সঠিক ভাগ,
সঠিক বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দড়িনবীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. জলিল মিয়া।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. জলিল মিয়া (৪০) এক লিখিত বক্তব্যে জানান- প্রতিপক্ষ আমার চাচা মৃত মৌলভী মোহাম্মদ হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া মাহলাম (৫৭) গং আমার পাশাপাশি বাড়ি হওয়ায়
প্রতিপক্ষগণের সাথে আমি সহ আমার পরিবারের সদস্যদের দীর্ঘদিন যাবত পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ ও কলহ চলে আসছিল।
এর মূল কারণ হচ্ছে, আমি আমার চাচা ইব্রাহিম মিয়ার কাছ থেকে দিলারপুর মৌজার খতিয়ান নং এস এ ১৭৪,
আর এস ৬৩৯ নং আর এস খারিজা ১১৩৯৮ দাগ নং এস এ ১৭৩১ আর এস ৩৭২৬ দাগে ৩৩ শতাংশ ব্যুরো জমি হতে দক্ষিণাংশে ১৩ শতাংশ জমি দানকৃত রেজিস্ট্রি করে ক্রয় করি।
আমার অভিযোগ হলো- আমি যখন জমি মাপতে যাই তখন দেখি সেখানে জমির পরিমাণ কেবল সাড়ে ৮ শতাংশ। বাকি সাড়ে ৪ শতাংশ জমির দখল চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন।
তার নিকট থেকে ১৩ শতাংশ জমি বুঝে নেওয়ার কথা বললে তিনি বলেন জায়গা কম হলে পাশের জায়গাও আমার সেখান থেকে আমি পূরণ করে দেব। পরে সে আমার প্রায়কৃত জমির পাশের রাস্তা সহ মেপে জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে।
এর সঠিক মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কয়েকবার ১০ বার করার চেষ্টা করেছি কিন্তু তাকে দরবারে বসানো যায় না।
অবশেষে নজরপুর ইউনিয়ন চেয়ারম্যান গত ১১জুন ২০২৩ তারিখ নির্ধারণ করে তাকে নোটিশ পাঠালে তাতেও তিনি সাড়া দেননি।
আমি আমার জমি ফিরে পাওয়ার কথা বললে জমি দেওয়া তো দূরের কথা আমার সমস্ত জমি কেড়ে নেবে এবং প্রয়োজনে আমাকে মেরে ফেলার হুমকিও দেয়।
আমার প্রাপ্য জমি কেড়ে নেয়ার জন্য তিনি আমার নামে গত ১১মে ২০২৩ তিনি নিজে বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। (সি আর মামলা নং ৫৭৫/২০২৩)। অতচ বিগত ১০ বছরেও আমার সিলেটে যাওয়া পরিনি।
গত ২৫ এপ্রিল ২০২৩ তার ভাগ্নি সেলিনা আক্তারকে বাদীনি করে নরসিংদী কোর্টে আরেকটি মামলা দায়ের করেন ( সি আর মামলা নং ৫২৮/২০২৩)।
আমার ক্রয়কৃত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য গত ১৩ আগস্ট ২০২৩ তারিখে নরসিংদী কোর্টে ইব্রাহিম মাহালাম নিজে বাদী হয়ে আমার বিরুদ্ধে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন (দেওয়ানী মুকাদ্দামা নং ১৯৬/২০২৩)। এতেও তিনি ক্ষান্ত হননি।
গত ২৬ ডিসেম্বর তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টায় হঠাৎ তিনি তার বসত ঘরের মালামাল সরাচ্ছেন।
তিনি কোন দুর্ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহে আমি নরসিংদী মডেল থানায় বিষয়টি জানালে সেখান থেকে ৩জন পুলিশ ফোর্স পাঠানো হয়।
তারা মালামাল ছাড়া সরানোর কারণ জিজ্ঞেস করে আমাকে অভয় দিয়ে চলে যান।
তারা চলে গেলে গভীর রাতে তিনি নিজেই তার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। যার ভিডিও চিত্র আমি আপনাদের দেখালাম।
তার ছোট ছেলে নেশাখোর শামীমকে মারধর করে আমার বিপক্ষে সাক্ষী দিতে রাজি করায়।
অপরদিকে তার বড় ছেলে সাদেক হোসেন রাব্বি তার ফেসবুক আইডি থেকে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের পোস্ট করে।
প্রায়ই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আর এ বিষয়ে থানায় জিডি-অভিযোগ করেও আমি কোন প্রতিকার পাইনি।
গত ১৫ মে ২০২৩ এ আমার পিতা মো. ইসমাইল মিয়া নরসিংদী সাদার মডেল থানায় একটি জিডি করলে (জিডি নং- ১৩৭১) করলে তদন্তের পর মামলা হয়।
এ মামলায় বিবাদী ইব্রাহীম মিয়া গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে ছাড়া পায়।
এমতাবস্থায় ২০২৩ সালের ৯ জুন রাত অনুমান সোয়া ৮টার দিকে প্রতিপক্ষগণ বসতবাড়ীর উঠানে উপস্থিত হয়ে সবাইকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে।
আমার ভাই বউ ডাক্তার রুমা এর প্রতিবাদ করলে তারা সবাই মিলে তাকে মারধর করে এবং বাড়ির ভিতর ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ১৫০০০ টাকার ক্ষতি করে।
২০২৩ সালের জানুয়ারির ২ তারিখে দুপুর ১ টায় আমাকে জানে মারার হুমকি দিয়ে চলে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
তিনি একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাবে বলে আমাকে হুমকি প্রদান করে।
তাই আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করছি।
প্রতিপক্ষের অত্যাচার ও চক্রান্ত থেকে রক্ষা পেতে এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলনে সদস্যগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.