মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার প্রচার-প্রচারনা এগিয়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদী- ৫আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত এম
পি পদ প্রার্থী বিশিষ্ট শিল্পপতি দানবীর হযরত মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার বিজয় সু-নিশ্চিত করতে প্রতিটি এলাকায় উঠান বৈঠক, গনসংযোগ করেন।

চরাঞ্চল সহ রায়পুরাতে মারামারি, লুটপাট, দুর্ণীতি, অনিয়ম, মদ, জুয়া, নারী নির্যাতন, ইফটেজিং সহ সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ার কারনে মানুষ শান্তীতে থাকার জন্য পরিবর্তন চাই, এ নির্বাচনে পরির্বতনের বিকল্প নাই।

আলেমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকলেও মতবেদ ভুলে মিনার মার্কার পক্ষে ব্যাপক সাড়া পড়েছে । 

 রবিবার দিন ব্যাপী পাড়াতলী বাজারে মিনার মার্কা বিজয় নিশ্চিত করতে ইসলাম প্রিয় দৌহিদী জনসাধারনের কাছে ভোট প্রার্থনা কালে তিনি এ বলেন,

মারামারি, বাড়ীঘর ভাংচুর, লুটপাট, দুর্ণীতি, অনিয়ম, মদ, জুয়া সহ সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে নতুন  থানা স্থাপন করতে হবে। এ নির্বাচনে অন্যায় অত্যাচারীদেরকে বয়কট করে রায়পুরাকে কলংক মুক্ত করা হবে।

 রায়পুরার বেকারত্ব দুর করতে নানা মুখি পদক্ষেপ গ্রহন করে গ্যাস সংযোগ দিয়ে শিল্প কারখানা স্থাপন, ইপিজেট, বিশ্ববিদ্যালয়, চরাঞ্চলে নদী ভাঙ্গন রোধে বেড়িবাধ ও মেঘনা নদীতে ব্রিজ নির্মান করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলার আশ্বাস প্রদান করেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card