আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে; পিআর এর নামে একটি দল দেশে ঝামেলা করতে যাচ্ছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারমান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর এর নামে একটি দল দেশে ঝামেলা করতে যাচ্ছে, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। পিআর ইহুদিরা বেশি পছন্দ করে। বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশে পিআর নেই। পিআর একটি হাওয়ায় সিস্টেম। ৫ আগষ্টের আগে পিআর নিয়ে কেউ দাবী তোলেনি। এখন একটি দল ও তাদের দোষররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এদেশের মানুষ পিআর মেনে নিবেনা। জনগন ভোট দিবে একজনকে আর নেতা হবে অন্যজন সেটা আবার কেমন কথা।

তিনি বলেন, এদেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে। ভোটের জন্য ফ্যাসিস্টের প্রশ্রয় দিবেননা। নিষিদ্ধ দলের কয়েকজন মিলে মিছিল করছে। তাদের পিটুনি দিয়ে পুলিশে দেন। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেছিলেন আমার ভারতকে যা দিয়েছি তারা আমাদের জামাই আদরে রাখবে। তিনি এদেশের জনগনের সম্পদ ভারতে দিয়েছেন। জনগন তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে। আগামীতে যারা এমন কাজ করবে তাদের একই অবস্থা হবে।

ড. রিপন আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষনা দিয়েছেন। তিনি দলের নেতা-কর্মী, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবেন। ইতিমধ্যে সারা দেশের প্রায় ৬০ হাজার নেতা-কর্মীদের বহিস্কার করেছেন। সকলকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা -কয়রা আসন থেকে দল যাকে মনোনয়ন দিবে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এআসন বিএনপির আসন বলেও মন্তব্য করেছেন। খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারমান ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। সোমবার বিকেলে পাইকগাছা পৌরসভা চত্বরে “যুব সমাজের অঙ্গিকার, ফেরাতে হবে ভোটের অধিকার “স্লোগানকে সামনে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাহিদুজ্জামান জনি।

উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবের আলী। সমগ্র যুব সমাবেশ সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক জি এম রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন ও পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।

তৃপ্তি রঞ্জন সেন/এনএএন টিভি

Share this news as a Photo Card