দামুড়হুদায় ৪টি ইটভাটা গুড়িয়ে দলো পরিবেশ অধিদপ্তর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে চাঁরটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ।
মঙ্গলবার (২৫ ই নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের তত্বাবধানে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্র জানাযায়, জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার রাইসা ব্রিকস ইটভাটা, বর্ষা ব্রিকস ইটভাটা, চিৎলার হিরো ব্রিকস ইটভাটা ও দেশ ব্রিকস ইটভাটা এ অভিযান চালায় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তর। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় এসব ইটভাটার ইটের গাধুনির ফিক্সর্ড চিমনি ভেঙ্গে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন।পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম।
চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, ভাটার মালিকগন ভাটার বৈধ কেন কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ৪টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে বলে ও তিনি জানান।
অভিযানে সহযোগিতা করেন  সেনাবাহিনীর টিম, র‍্যাব ১২ মেহেরপুর গাংনী ক্যাম্পের কমান্ডার আব্দুল ওয়াহিদ, চুয়াডাঙ্গা পুলিশের একটি দল, আনসার ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল।

Share this news as a Photo Card