কুষ্টিয়ার খোকসায় থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি’র উপর হামলার প্রতিবাদে বিএনপির দু’পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টাই ও বিকেল ৪ টাই উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে দু’পক্ষের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকাল ১১টাই থানা বিএনপির অফিস থেকে আমরা বিএনপি পরিবারের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকনের সঞ্চালনা সমাবেশে উপস্থিত ছিলেন, খোকসা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিস আহমেদ রাজু, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ তৈয়ব সরকার, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী, জিয়া পরিষদের জামাল উদ্দিন প্রমুখ।
একই দিনে বিকেল ৪ টাই বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ও ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সকালের সভায় উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন খানকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বক্তরা। তারই প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এ প্রতিবাদ সমাবেশ করেন বলে জানা গিয়েছে।

পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা শরীফ এর সভপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সঞ্চালনা ৪টার প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পৌর যুবদল সেক্রেটারি ইমরান হোসেন, খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম স্বপন, কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন শোভন প্রমূখ।
এর আগে গত শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ মেম্বর ও মিরাজ মেলেটারী গ্রুপের মধ্যে খোকসা খেয়া ঘাটে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জুবায়ের রহমান জ্যাকি (২৭) আহত হয়। সে ওসমানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বর ও বিএনপিতে সদ্য যোগদানকারী মিরাজ মেলেটারীর মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। ৫ আগস্টের পর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মিরাজ বিএনপিতে যোগদেন। সম্প্রতি এক গরু চোর ধরা কেন্দ্র বিবাদ মান দুই পক্ষ নতুন করে বিরোধে জড়িয়ে পরে। মিরাজ মেলেটারীর ছেলে ও লোকেরা নদী পার হয়ে উপজেলা সদরে প্রবেশ এ সময় খোকসা খেয়া ঘাটে দুই পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে।
খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, হামলার ঘটনায় ১টি মামলা হয়েছে। মামলা নং,১৮, তারিখ ৩১,১,২০২৫। তৎক্ষণিক ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরায় অভিযান অব্যাহত রয়েছে।
নাজমুল হাসান / এনএএন টিভি
