গোমস্তাপুর ( চাপাইনবাবগন্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার (৪৮) রবিবার সকাল ১০-১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজেউন। তিনি সকালে তার কলেজ পাড়াস্হ বাসভবন থেকে বের হয়ে একটি সভায় যোগদান করতে যাবার পথে হটাৎ হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ বিকেল ৫-৩০ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও মরহুমের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সচিব জিল্লুর রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, তারিক আহমদ, মরহুমের সন্তান সাখাওয়াত হোসেন মিলন প্রমুখ। জানাযায় আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, ইয়াসিন আলী শাহ, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, জামায়াতে ইসলামী নেতা ডঃ মিজানুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
