গতজাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী হাজী মিজানুর রহমান চৌধুরী বলেন,বিগত দিনে ক্ষমতাধর অপশক্তিরা প্রশাসন এর সাথে আতাত করে চরাঞ্চল সহ রায়পুরাতে দাঙ্গাহাঙ্গা লাগিয়ে নেতাকর্মী সহ সাধারন ভোটাদেরকে জিম্মি করে ভোট ছিনতাই করে ক্ষমতায় বসে মারামারি, লুটপাট, দূর্নীতি, অনিয়ম, চাঁদাবাজী সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে স্থানীয় নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে পরাজিত করানো হয়েছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে একই কায়দায় বিজয় ছিনিয়ে নিয়ে যায়। রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট ছাড়া বিভিন্ন কৌশলে অপশক্তিরা তাদের প্রছন্দের প্রার্থীকে বিজয় করানোর জন্য অপচেষ্টা চালাচ্ছেন। অপশক্তির বিরোদ্ধে রায়পুরাবাসী কঠিন যুদ্ধে নাম লিখিয়ে ইতিহাস রচনা করতে হবে। এ নির্বাচনে সকল দ্ধিধাদন্ধ ভুলে সকলে ঐক্যবন্ধভাবে ক্ষমতাধর অপশক্তির বিরোদ্ধে ভোট যুদ্ধে অংশ গ্রহন করতে হবে অবহেলিত রায়পুরাবাসী । উপজেলা আওয়ামী লীগ সমর্থীত আলহাজ¦ ফেরদৌস কামাল জুয়েল চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কারনে অপশক্তির বিরোদ্ধে প্রতিবাদ করার কঠিন সুযোগ এসছে। এ সুযোগ হাত ছাড়া করা যাবে না, এ সুযোগ কাজে লাগাতে হবে। সবাই ঐক্যবন্ধ হলে আমাদের বিজয় সুনিশ্চিত, এ বিজয় কোন ব্যক্তির বিজয় না, এ বিজয় জনতা বিজয় হবে। আর অপশক্তির পরাজয় হবে। এ যুদ্ধে আমরা কোন অবহেলা করলে আমাদেরকে আরো কঠিন খেশারত দিতে হবে। উপজেলা আওয়ামী লীগ সমর্থীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ ফেরদৌস কামাল জুয়েল এর আনারস মার্কার সমর্থকরা ও প্রতিবাদী ভোটারা অন্যায় অত্যচার অবিচার স্বাধীনতা বিরোধী শক্তি ও কালো টাকার মালিকদের বিরোদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে। অপশক্তির বিরোদ্ধে শক্তি সৎ সাহসি যুগিয়েছেন আমাদের সকলের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল। তাকে পেয়ে এ নির্বাচনে মুখ খুলতে সাহস পাচ্ছেন সাধারন ভোটারগন সহ ত্যাগী নেতাকর্মীরা। এ নির্বাচনে ভোটারদের স্বাধীন মতামত প্রকাশ করা এবং সৎ সাহস যোগিয়েছেন আমাদের প্রিয় নেত্রী গনতন্ত্রের মানুষ কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৯মে আনারস মার্কার বিজয় সুনিশ্চিত করতে উপজেলার প্রতিটি এলাকায় জুয়েল সমর্থকরা ব্যাপক গনজোয়ার গড়ে তুলেছেন। এ নির্বাচনে ত্যাগী নেতাকর্মী সহ ভোটাদেরকে ভয়ভিতি দেখানোর দিন শেষ, ক্ষমতাধরদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না, এলাকার জনগনকে কোনভাবেই আর দাবিয়ে রাখতে পারবে না, এ নির্বাচনে অপশক্তির বিরোদ্ধে ভোট যুদ্ধের ঘোষনা করা হয়েছে। এ যুদ্ধে ভোটারদের জয়ী করে এলাকার নিরহ মানুষকে স্বাধীন ও মুক্ত করতে হবে। আমরা আর ঘরে বসে থাকলে চলবে না অন্যায় অত্যচারের প্রতিবাদ করতে হবে । মারামারি, লুটপাট,চাঁদাবাজী সহ সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে সকলের প্রিয় প্রার্থী জুয়েলকে সমর্থন দিয়ে আনারস মার্কার বিযজয় সুনিশ্চিত করতে হবে। গতকাল বিকালে নরসিংদীর মরজাল চারাবাগ বাজারে আওয়ামী লীগ নেতা চারাবাগ আর্দশ হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: শহিদ মিয়ার সভাপতিত্বে নারায়নগঞ্জ মহাকুমা প্রতিষ্ঠাতা ছাত্রলীগের আহবায়ক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভাষা সৈনিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান এর সুযোগ্য সন্তান লে: জে: মজিবুর রহমান এর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল এর আনারস মার্কার সমর্থনে গনসংযোগ ও উঠান বৈঠকে ভোট প্রার্থনা কালে মিজানুর রহমান চৌধুরী এ কথা বলেন।
চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল আনারস মার্কার ভোট প্রার্থনা কালে বক্তব্যে বলেন, র্দীঘদিন ক্ষমতায় বসে নিজেদের আধ্যিপত্য বিস্তার করতে একটি চক্র ক্ষমতার অপব্যবহার করে একনায়কতন্ত্র প্রতিষ্টা করতে নির্বাচন আসলে তারা চরাঞ্চল সহ রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় মারামারি, হানাহানি, বাড়ীঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয় সাধারন ভোটাদেরকে জিম্মি করে ভোট কেন্দ্র দখল জোরপুর্বক শীল মেরে ভোট ছিনতায় করে ক্ষমতার চেয়ারে বসে সুবিধা ভোগ করেতে রামরাজ্যত্ব কায়েম করেন তারা। এ নির্বাচনে প্রতিবাদ করার জন্য সুযোগ কওে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটারগন সঠিক দিতে পারলে অপশক্তির কোন হদিস থাকবে না। তাদেরকে প্রতিহত করতে সারা উপজেলা থেকে ৮০ ভাগ মানুষ পরির্বতনের জন্য মাঠে নেমে পড়বে। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত স্মার্ট উপজেলা পরিষদ গঠন করতে আনারস মার্কা বিজয় নিশ্চিত করতে এলাকার জনগন প্রস্তুত রয়েছে। রায়পুরাবাসী এ নির্বাচনে পরির্বতন চাই, নব্য আওয়ামী নাম ধারীদেরকে আর দেখতে চাই না, ভোটারদের পছন্দের প্রাথীকে ভোট প্রদান করার জন্য সুযোগ করে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,গনতন্ত্রের মানুষ কন্যা বিশ^নেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের নিকট দাবি করছি। রায়পুরাতে আরো অনেক উন্নয়ন মুলক কাজ করতে হবে। রায়পুরার নেতাকর্মীদের দাবী বাস্তবায়ন করতে আধুনিক উন্নত মানের হাসপাতাল, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়, খেলা দোলার জন্য নান্দনিক স্টেডিয়াম, যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট ও ব্রিজ নির্মান সহ গ্যাস সংযোগ দিয়ে শিল্পাঞ্চল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিশেষ করে অবহেলিত চরাঞ্চলে প্রশাসনিক উপজেলা পরিষদ স্থাপন, মেঘনা নদীতে ব্রিজ,হাসপাতাল, কলেজ, রাস্তাঘাট সহ প্রতিটি এলাকায় কালভাট ও সংযোগ সড়ক স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে হবে।
এ সয়ম আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মাসুদুর রহমান মাসু, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম এ রব মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আবেদ হাসান রুবেল, পাড়াতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহির মিয়া, রায়পুরা পৌর আওয়ামী লীগ তথ্য ও গবেষনা সম্পাদক আশিক আফঁজাল সজিব, চান্দারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মো: দানেস আলি ও সাবেক সেক্রেটারী আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জজ মাহামুদ, চান্দারকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য মো: মানিক মেম্বার, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদু, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, সমাজ সেবক খন্দকার শাহ আলম শিশু,আব্দুল লতিফ মেম্বার, পাড়াতলী ইউপি সদস্য ফায়েজ উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী সিদ্দিক মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, আব্দুল অহাব (অব: পুলিশ),যুবলীগ নেতা কামাল ফরাজী, আজিজপুরের মেম্বার ইদ্রিছ মিয়া মেম্বার, সমাজ সেবক নান্নু মিয়া, পাড়াতলী ইউপি সদস্য মো: হোসেন মেম্বার ও ৭ং নং ওয়ার্ড মেম্বার আক্তার মেম্বার, পাড়াতলী ইউপি সদস্য ফুল মিয়া মেম্বার, উপজেলা যুবলীগ নেতা পলাশ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ স্থানীয় নেতৃবৃন্দরা ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
