চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা কে সংবর্ধনা প্রদান করেছেন চৌডালা নন্দলালপুর ক্রীড়া সংস্থা।
শুক্রবার সকাল ১১ টার সময় নন্দলালপুর জামে মসজিদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াদিয়ারি গ্রামে চেয়ারম্যানের বাসভবনে ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা দেওয়া হয়। এ সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন আজিজুল হক মিন্টু, শিক্ষক তৌহিদুল ইসলাম, আবুল হায়াত, শাহিন আলম, রবিউল ইসলাম, আঃবাজ্জাক, শরিফুল ইসলাম, জশিম উদ্দিন প্রমুখ।
চেয়ারম্যান তার বক্তব্য বলেন আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলে আমি এই অর্জন করতে পেরেছি, আমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
