চাঁপাইনবাগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু’র গ্লোবাল স্টার এওয়ার্ড লাভ

২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিকাল ৬ টায় গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত ”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা,

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় গ্লোবাল স্টার এওয়ার্ড সন্মাননা পেলেন চাঁপাইনবাবগঞ্জের’র বর্ষিয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু।

একইসাথে দেশের অভিনয় জগতের প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান আজীবন সন্মাননা পান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান ও রাস্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল এম হারুন অর রশীদ (বীরপ্রতীক), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্লোবাল ষ্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন এর সার্বিক পরিচালনায় ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা’র উপস্থাপনায়

আরো উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ .নুর হাকিম, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ,

ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফ হোসেন পিপিএম, স্বপ্ননিবাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলায়মান শাওন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠন এর উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, ড. সাজ্জাদ হায়দার লিটন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চিত্র নায়িকা নিপুণ, কামরুন নাহার শাহানুর, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, কণ্ঠশিল্পী আখি আলমগীর ও স্বপ্নীল সজীব।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি ও জাতীয় দৈনিক সকালের সময়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card