ভবনের চার তলা থেকে স্ত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ভারতের উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের গোবিন্দপুরম এলাকা এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম বিকাশ কুমার। তিনি ঠিকাদারের কাজ করেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,
গত শুক্রবার রাতে মদপান করে বাড়ি ফেরেন বিকাশ। এরপর স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন বিকাশ।
পরে নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে মৃত স্ত্রীকেরেখে পালিয়ে যান বিকাশ। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেন,
আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। কী নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রী কে তিনি হত্যা করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ
- মরহুম দিপু চৌধুরীর স্মরণে ছেংগারচর এ কম্বল বিতরণ
- ফেসবুকে ছবি-ভিডিও পোস্ট, স্বামী-শাশুড়ীর অসন্তোষ, গৃহবধূর আত্মহত্যা
- বন্দরে গৃহবধূ নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন
- চকরিয়ার চৌধুরী বাজারের প্রতিষ্ঠাতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত ২
- ভাঙ্গারী ব্যবসায়ীদের ক্লিনিং,সর্টিং ও গ্রেডিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে ৮ জন গ্রেফতার
- রংপুরের কাউনিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ১৫,০০০ টাকা জরিমানা
