কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে তাড়াহুড়া করে নামাজ আদায় করতে গিয়ে মসজিদের কাঁচের দরজায় ধাক্কা লেগে মুনসেফ সিকদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) ইশার নামাজের সময় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ফকিরা মোরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনসেফ সিকদার (২৬) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন,
স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান মুনসেফ সিকদার। নামাজের প্রথম দুই রাকাত শেষ হয়ে যায়।
এ কারণে শেষ রাকাতে জামায়াত আদায় করার জন্য মসজিদে তাড়াহুড়া করে প্রবেশের সময় মসজিদের কাঁচের দরজার সাথে সজোরে ধাক্কা লাগে তার। এতে তার মাথা ও দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানিয়েছেন,
দূর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে ওই যুবক মারা যান।
তিনি আরও জানান- নিহত মুনসেফ সিকদার কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত ছিলেন।
ইতিপূর্বে মুনসেফ রেড ক্রিসেন্টে চাকরিও করেছিলেন। এক বছর পূর্বে তার বাবা মারা যান। বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে কুলখানির আয়োজনও চলছিল।
আরও পড়ুন :
- চাঁপাইনবাগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু’র গ্লোবাল স্টার এওয়ার্ড লাভ
- স্ত্রীকে চার তলা থেকে ফেলে দিলেন স্বামী
- ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ
