চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃ সিফাত রানা : বুধবার (২৩ নভেম্বর) সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামী হলেন, মৃত আঃ মান্নানের ছেলে মোঃ রনি (২২)।
রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামস্থ রায়হান হাজীর এর ডোবা (জলাশয়) হতে পানির নিচে ১টি বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ ফি তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে। একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে যানা যায়, উক্ত গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় পুকুরের মধ্যে বাঁশের সাথে বেঁধে সংরক্ষণ করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Comments are closed.