গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ ধিরেন্দ্রনাথ সাহা (৬১) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের নাকাইহাট এলাকার বড়পুল নামের একটি ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি বিলের পানিতে ভাসমান অবস্থায় ছিল। ধীরেন্দ্র্রনাথ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত হৃদয় নাথ সাহার ছেলে এবং পেশায় একজন অটোচালক।
পারিবারিক সুুত্র জানা গেছে, গত বৃৃহস্পতিবার বিকেলে ধীরেন্দ্রনাথ অটো নিয়ে বেড় হয়ে আর বাড়ীতে ফেরেনি। গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়।
এরএক পর্যায়ে শনিবার সকালে তার মরদেহ কচুরী পানার মধ্যে ভাসমান অবস্থায় থাকার খবর পেয়ে সেখানে গিয়ে লাশ সনাক্ত করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ মরদেহ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানা একটি মামলা দায়েরের পক্রিয়া চলছে।
আরও পড়ুন :
- একটি ভোট কারচুপি হলেও ভোটগ্রহণ বন্ধ: সিইসি
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- সব ধরনের প্রচার-প্রচারণা ও মিছিল ৫ দিন বন্ধ
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখার ত্রিবার্ষিক সম্মেলন
- মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কার ব্যাপক গনজোয়ার দেখা দিয়েছে
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কার ব্যাপক গনজোয়ার দেখা দিয়েছে
- স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- গাজায় সাংবাদিকের মৃত্যুর সংখ্যা প্রায় ১০০
