স্টাফ করেসপন্ডেন্ট
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পথসভায় সাধারণ জনগণকে আগামী ৭ই জানুয়ারি সকালে লাইন ধরে একটি করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় তথ্যমন্ত্রী বলেন, যারা ভোট বর্জন করেছে তারা এখন গর্তে ঢুকে বসে আছে।
তারা যেভাবে গর্তে ঢুকে বসে আছে রাস্তায় কোন গর্ত হলে তারা কি সেই গর্ত নাড়তে পারবে? নাকি সে গর্তে ডুবে মরবে।
আজ(শনিবার) বিকাল ৩টায় উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন । তিনি উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পারুয়া কাটাখালী, হাজানীহাট, পারুয়া উচ্চ বিদ্যাল, দক্ষিণ রাজানগর রাজারহাট, ধামাইরহাট, লালানগর আলমশাহ পাড়া, হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের পথ সভায় বক্তব্য দেন।
এ-সময় জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments are closed.