রাজধানীর উত্তরার আজমপুর থেকে বাসে চড়ে বাসায় ফিরছিলেন মোহাম্মদ সুমন। এ সময় তার কাছে মোটরসাইকেল কেনার জন্য সোয়া লাখ টাকা ছিল। কিন্তু পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তাকে অচেতন করে সেই টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
সোমবার (১৫ মে) দুপুরের দিকে মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন লোকজন।
এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি হয়ে এখনও চিকিৎসাধীন আছেন তিনি।
জানা যায়, ভুক্তভোগী সুমন উত্তরা আজমপুর এলাকায় এক ব্যক্তির গাড়িচালক হিসেবে কাজ করেন।
ঘটনার বর্ণনা দিয়ে সুমনের স্ত্রী সুমি আক্তার সংবাদ মাধ্যমকে জানান,
‘তার স্বামী উত্তরা আজমপুর এলাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। ওই সময় তার কাছে মোটরসাইকেল কেনার জন্য সোয়া লাখ টাকা ছিল।
পথে অজ্ঞানপার্টি খপ্পরে পড়লে তার সেই টাকা নিয়ে যায় তারা। অনেক কষ্টে তার স্বামী সেই টাকা জমিয়েছিলেন বলে জানান তিনি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,
‘মহাখালী থেকে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় আনা হয়েছিল। তার পাকস্থলী ওয়াশ করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
আরও পড়ুন :
- দেশের যতই ভালো হোক, কিছু লোক তা দেখতে পারে না: প্রধানমন্ত্রী
- কিশোরগঞ্জে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় এর কারনে স্থবির থাকা বাণিজ্য আবার সচল হয়েছে
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা
- তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন
- অভিনেতা ফারুকের স্মৃতিচারিত বার্তা ভাসছে ফেসবুক জমিনেও
- নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার দাবি জেলেদের: সাগরে মাছ ধরার
- জীবনের উজ্জ্বলতাতেই তাকে মনে রাখব: জয়া আহসান
- সিঙ্গাপুরে অভিনেতা ফারুকের প্রথম জানাজা
- নারায়ণগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক
- ‘নিজের জীবনের জন্য আমার কখনো মায়া নেই’
- চুয়াডাঙ্গা সীমান্ত থেকে চোরাকারবারির মরদেহ উদ্ধার
- জীবননগরে প্রকাশ্যে ধূমপান ৫ জনকে জরিমানা
- ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের
- দৌলত হোসেন হত্যা মামলায় ১৬ আসামীর একদিন করে রিমান্ড মঞ্জুর
- খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৫ জুন

Comments are closed.