পটুয়াখালীর বাউফলে জমি লিখে না দেওয়ায় শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
রোববার (১৪ মে) রাতে বাউফল সদর ইউনিয়নের নকুলের হাট সংলগ্ন মিস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার বর্ণনা সংশ্লিষ্ট সূত্র জানায়,
ঘটনার দিন রাতে ওই বাড়িতে হীরালাল মিস্ত্রী (৬৫) ও তার স্ত্রী কিরণ বালা (৬০) নিজ বাসায় টিভি দেখছিলেন। এ সময় হঠাৎ করে তাদের মেয়ের জামাই ফনি ভূষণ (৩৫) ছুরি নিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে দুইজনকে জখম করেন।
তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে জামাই ফনি ভূষনকে আটকে বাউফল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফনি ভূষনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে হীরালালের মেয়ে শিল্পী রানী বলেন,
‘সম্প্রতি আমার বাবা আমাকে ৮ কড়া (স্থানীয় মাপ) জমি লিখে দেন। ওই জমি আমার স্বামী ফনি ভূষণ তার নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করেন। বাবা এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ফনি ভূষণ দুইজনকে কুপিয়ে জখম করেন।’
এ ব্যাপারে বাউফল থানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন,
‘ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফনি ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:
- অজ্ঞান পার্টির খপ্পরে সোয়া লাখ টাকা খোয়ালেন চালক
- চাঁদপুর-ঢাকাসহ সব জেলায় লঞ্চ চলাচল শুরু
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- মেক্সিকোতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২৬
- ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- আজ আন্তর্জাতিক মা দিবস
- অতি প্রবল ঘূর্ণিঝড় অবশেষে দুর্বল হয়েছে ‘মোখা’
- মোখা‘র বিপৎসংকেত উপেক্ষা করে বেরিয়ে বাড়ি ফিরলেন মৃত
- সেন্ট মার্টিনে মোখা’র আঘাতে ভেঙে গেছে দুর্বল স্থাপনা!
- জাহাঙ্গীরকে আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
- ছিন্নভিন্ন হয়ে গেছে সেন্টমার্টিন, নিহত ২
