অর্থ সংকটে ৪ সন্তানের পিতার আত্মহত্যা

অর্থ সংকটের কারণে মানসিক বিষণ্নতায় ভুগে মোহাম্মদ ফরিদুল আলম (৫২) নামে এক চার সন্তানের পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ মে) বিকাল ৫টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী লোকসানসহ পারিবারিক আর্থিক বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তিনি। রোববার বিকালে হঠাৎ নিজ ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে আমরা থানায় খবর দিয়েছি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card