কক্সবাজারে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে চোরাই মোবাইলসহ অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন– টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প এলাকার বাসিন্দা মো. রশিদের ছেলে আমান উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. শফি (২২)।

ওসি আব্দুল হালিম বলেন,

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী আমান উল্লাহকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের শিকার ফয়সালের ব্যবহৃত মোবাইল মো. শফির কাছ থেকে জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। অপহরণের মূল উদ্দেশ্য উদঘাটনসহ জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেল ডেইল এলাকার সাবেক ইউপি সদস্য বাবুলের ছেলে ফয়সালকে অপহরণ করা হয়।

অপহরণের পর তাকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে তিনি উদ্ধার হন এবং টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card